সবুজার রহমান, স্টাফ রিপোর্টার:
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত স্থাপত্যশিল্পের উজ্জ্বল নিদর্শন ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen, Ambassador of the People's Republic of China to Bangladesh মহোদয়। ১২ জুন ২০২৬ শুক্রবার দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
পরবর্তীতে জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি পুলিশ দল মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে রাষ্ট্রদূত মহোদয় কান্তজীউ মন্দিরের ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্যশৈলী পরিদর্শন করেন এবং এর ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবহিত হন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬