সবুজার রহমান সবুজ, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার অভিযোগে সবুজ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় সেখানে দায়িত্বে ছিলেন আনসার সদস্য মিজানুর রহমান।
আনসার সদস্যদের অভিযোগ, সবুজ মিয়া সরকারি হাসপাতালে আসা রোগীদের দ্রুত ও কম খরচে পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত রিপোর্ট দেওয়ার কথা বলে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে এলে তাকে আটক করা হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী হয়রানি ও দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬