
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ১১ বছর বয়সে মারা গেছে এক শিশু। রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুটির গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তবে পরিবারের সঙ্গে সে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় বসবাস করত। সেখানে আমের হোসেনের বাসায় ভাড়া থাকত বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিশুটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। রোববার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, শিশুটিকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাত্র ১১ বছর বয়সে শিশুটির মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুম শিশুর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬