
দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রতিষ্ঠানটির এক দশকের পথচলা স্মরণীয় করে রাখতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাদান ও তাদের গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য শিক্ষক-শিক্ষিকাদেরও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং শিক্ষকদের অনুপ্রাণিত করবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬