মো: আল আমীন মিয়া, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে আটক করেছে আনসার বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনায় দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ নিয়ে প্রশংসিত হয়েছেন রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা চার নারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ক্যাম্পের পিসিকে বিষয়টি জানান। খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁর নেতৃত্বে আনসার সদস্যরা সমন্বিতভাবে তৎপরতা চালিয়ে ওই চার নারীকে আটক করেন। এতে রোগীর স্বর্ণালংকার চুরির চেষ্টা নস্যাৎ হয়।
পরবর্তী সময়ে আটক নারীদের থানায় হস্তান্তর করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্কতা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখের দ্রুত পদক্ষেপ ঘটনাটি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর নেতৃত্বে আনসার সদস্যদের সমন্বিত তৎপরতায় সম্ভাব্য চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান আনসার কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।
nityosongbad.com
নিত্য সংবাদ (খবরের সঠিক প্রতিচ্ছবি), সম্পাদক: বি এম আবুল হাসনাত, নির্বাহী সম্পাদক: আশিকুর রহমান, প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত © স্বত্ব সংরক্ষিত © ২০২৬