ঢাকা, বাংলাদেশ ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দিনাজপুরে বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী পুলিশ হেফাজতে প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হক (চকলেট আপা)’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল  পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী রূপগঞ্জে কারখানায় দুর্র্ধষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট দিনাজপুরে কান্তজীউ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন  দিনাজপুরে কান্তজীউ মন্দির পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড সীমান্তে পুশইন আতঙ্কের মাঝে অসহায় বৃদ্ধ, মানবিক প্রশ্নে উদ্বিগ্ন এলাকাবাসী রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে কারখানায় দুর্র্ধষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
17

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামে একটি কারখানায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১২ জুন শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১২জুন শুক্রবার রাতে ২০/২৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বরাবো এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় হামলা চালায়। ডাকাতরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। পরে নৈশ্য প্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে কর্মরত ১৬/১৭ জন শ্রমিককে দফায় দফায় অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার একটি কক্ষে আটকে রেখে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা কারখানার অফিস কক্ষের আলমারী ভেঙ্গে শ্রমিকদের বেতনের নগদ ২২লক্ষ টাকা, বৈদ্যুতিক মোটর, মেশিনের যন্ত্রাংশসহ এক কোটি টাকা মূল্যের মালামাল লুট করে ট্রাকে নিয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা ট্রাকে ও সাদা রংয়ের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে যায় ।
কারখানার হিসাবরক্ষক নাইমুর রহমান বলেন, আজ ১৪জুন রবিবার কারখানার শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করার কথা ছিল। শ্রমিকদের সেই বেতনের ২২লক্ষ টাকা, বৈদ্যুতিক মটর, মেশিনের যন্ত্রাংশসহ ১কোটি টাকার মালামাল ডাকাতরা লুটপাট করে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতির হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রূপগঞ্জে কারখানায় দুর্র্ধষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৫:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬