ঢাকা, বাংলাদেশ ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাজশাহী বাঘা চকরাজাপুর পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, আইনশৃঙ্খলা জোরদারের আশায় এলাকাবাসী দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৬২ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু রূপগঞ্জে সাবেক সেনা ও নৌবাহিনীর ৩৮ কর্মকর্তার ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা আশুলিয়ায় অস্ত্রসহ ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার রাজশাহী বাঘা পদ্মার চরে ২ জন গুলিবিদ্ধ, সন্ধান মিলছে না ১ জনের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে আহত বাঘায় দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, মালামাল লুট \ আহত-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
230

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে ও তার গাড়ির গ্যারেজে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ১৯ এপ্রিল শনিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে ৪০/৪৫ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ, চাকু সহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা শাহাদাত হোসেন আকাশের গ্যারেজ ও বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ (২৬), তার প্রতিবেশী সামিউল হোসেন (১৯), রফিক মিয়া (২২) ও তার বড় বোন আলেয়া আক্তারকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা গাড়ির গ্যারেজে ও বসত বাড়িতে থাকা ১০টি অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি ও নগদ টাকা সহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আকাশের বড় বোন আলেয়া আক্তার বাদী হয়ে ১১জনকে নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে হামলার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি । সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, মালামাল লুট \ আহত-৪

আপডেট সময় : ০৬:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬