ঢাকা, বাংলাদেশ ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি

দিনাজপুরের শীর্ষ অপহরণকারী ও চাঁদাবাজ মুসা ও তার স্ত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৮১ বার পড়া হয়েছে
422

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:

দিনাজপুর জেলার শীর্ষ অপহরণকারী ও চাঁদাবাজ মুসা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) গভীর রাতে দিনাজপুর পৌর শহরের কালিতলা সরদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ মুসা (২৭) ও তার কথিত স্ত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা (২২)। মোঃ মুসা বিভিন্ন মানুষকে অপহরণ করে চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার দায়েরকৃত মামলার মূল আসামী।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল দিনাজপুর শহরের শেকশাহ মোড় এলাকা থেকে ধনঞ্জয় রায় ও তার বন্ধু হেমন্ত রায়কে অপহরণ করে দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনাস্থল থেকে কয়েক জনকে আটক করা হলেও মূল আসামী মোঃ মুসা পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা মোছাঃ আয়শা সিদ্দিকাকেও আটক করে পুলিশ। দিনাজপুর কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ আব্দুল হালিম বলেন, দিনাজপুরে অপহরণ, চুরি, ছিনতাই ও ডাকাতদের মধ্যে অন্যতম ভয়ংকর মোঃ মুসা। দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ এই শীর্ষ সন্ত্রাসী ডাকাত মুসাকে ধরতে সক্ষম হয়েছে। মুসার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ একাধিক মামলা রয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ধারালো রামদা, হাসুয়া, ছোরা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় তিনি আরো বলেন দিনাজপুর জেলা পুলিশ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ভূমিকা পালন করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরের শীর্ষ অপহরণকারী ও চাঁদাবাজ মুসা ও তার স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬