ঢাকা, বাংলাদেশ ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড সীমান্তে পুশইন আতঙ্কের মাঝে অসহায় বৃদ্ধ, মানবিক প্রশ্নে উদ্বিগ্ন এলাকাবাসী রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ জনকে ৬ মাসের কারাদন্ড রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন রাজশাহী বাঘায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার বাঘা পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ দুই দিনের ব্যবধানে একই দাবিতে মানববন্ধন, হিজলা গৌরবদী ইউনিয়নবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া

রাজশাহী বাঘায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
34

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার:

রাজশাহীর বাঘা উপজেলার নওটিকায় তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৮ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নওটিকা মৌজার একাধিক স্থানে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।

তবে প্রশাসনের গাড়ি দূর থেকে দেখতে পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত সিন্ডিকেট সদস্য ও এস্কেভেটর (ভেকু) চালকেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে হাতেনাতে আটক বা তাৎক্ষণিক মামলা করা সম্ভব হয়নি।

অবৈধ খননকাজ বন্ধে কঠোর পদক্ষেপ হিসেবে প্রশাসন ঘটনাস্থলে থাকা বিশালাকৃতির এস্কেভেটর (ভেকু মেশিন) অকেজো করে দেয় এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আইন অমান্য করে যারা কৃষি জমি নষ্ট করে পুকুর খননের চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীরা পালিয়ে গেলেও অবৈধ খনন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর ভূমিকাকে স্বাগত জানিয়েছেন নওটিকা এলাকার স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। তারা অবৈধ পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী বাঘায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান

আপডেট সময় : ১১:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬