ঢাকা, বাংলাদেশ ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

ঢাকা–সিলেট মহাসড়কের কাজের প্রভাবে স্কুলে নোংরা পানির ঢল, রূপগঞ্জে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩৬৭ বার পড়া হয়েছে
502

নিত্য সংবাদ প্রতিবেদক;

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে নির্মাণ কাজের জন্য বরপা হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা পানির সয়লাব এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা বেগম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে কাজ চলমান থাকার কারনে সুয়ারেজ লাইন বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে বিদ্যালয়ের পয়ঃনিষ্কাশন হচ্ছে না, উল্টো বিদ্যালয়ের টয়লেট দিয়ে স্কুলে ময়লা পানির সয়লাব হয়ে গেছে। এখন স্কুল বন্ধ। এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। কিছু দিন পর এসএসসি পরীক্ষা এ স্কুলে পরীক্ষার কেন্দ্র। যদি ময়লা পানি স্কুলে প্রবেশ বন্ধ না হয় তাহলে পরীক্ষার্থীদের খুব কষ্টসাধ্য হবে।
মানববন্ধনে হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান খান বলে, ঢাকা সিলেট মহাসড়কের সুয়ারেজ লাইন বন্ধ থাকার কারনে লাইনের ময়লা দিয়ে স্কুলের মাঠ, টয়লেট, বারান্দা সয়লাব হয়ে গেছে। ময়লা পানির দুর্গন্ধে স্কুলে থাকা মুসকিল। স্কুলে প্রায় ১৫ শতাধিক ছাত্র – ছাত্রী রয়েছে। ঈদের পর স্কুল খোলা রাখলে ক্লাস পরিচালনা করতে অনেক সমস্যা হবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এ সমস্যা সমাধান করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্কুলে ময়লা দুর্গন্ধযুক্ত পানি প্রবেশ করেছে। ঈদের পর আমাদের স্কুল খুলবে। আবার এসএসসি পরীক্ষা এ বন্ধের ভিতরে এ সমস্যা সমাধান করা না হলে আমাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা–সিলেট মহাসড়কের কাজের প্রভাবে স্কুলে নোংরা পানির ঢল, রূপগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ১০:১৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬