ঢাকা, বাংলাদেশ ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাজশাহী বাঘা চকরাজাপুর পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, আইনশৃঙ্খলা জোরদারের আশায় এলাকাবাসী দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৬২ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু রূপগঞ্জে সাবেক সেনা ও নৌবাহিনীর ৩৮ কর্মকর্তার ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা আশুলিয়ায় অস্ত্রসহ ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার রাজশাহী বাঘা পদ্মার চরে ২ জন গুলিবিদ্ধ, সন্ধান মিলছে না ১ জনের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে আহত বাঘায় দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২২৬ বার পড়া হয়েছে
324

তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার:

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় হজরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথিমধ্যে চন্ডিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতরা হলেন— লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমান কম ছিল। এতে একে অপরকে দেখতে না পেরে সিএনজি ও ভটভটির মধ্যে সংঘর্ষ ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, লালপুর থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি বাঘার দিকে আসছিল। পথে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ তিনজন নিহত হন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত যান দুটি উদ্ধার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

আপডেট সময় : ০৬:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬