ঢাকা, বাংলাদেশ ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রোজা রাখলে শরীর ও মনের যেসব উপকার হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩৭১ বার পড়া হয়েছে
506

নিত্য সংবাদ প্রতিবেদকঃ
পবিত্র রমজান মাসে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এই ইবাদত শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং স্বাস্থ্যগত দিক থেকেও রোজার রয়েছে নানা উপকারিতা। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সঠিক নিয়মে রোজা রাখলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিশ্রাম পায় এবং শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীর জমে থাকা ক্ষতিকর টক্সিন ধীরে ধীরে বের হয়ে যায়। এতে শরীরের পরিপাকতন্ত্র বিশ্রাম পায় এবং লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত হয়। রোজা রাখলে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার গ্রহণ করা হয়। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং শরীরের অতিরিক্ত চর্বি কমতে সাহায্য করে। সুষম খাদ্য গ্রহণ করলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত রোজা রাখলে রক্তে খারাপ কোলেস্টেরল কমতে পারে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। এতে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমতে পারে। রোজার সময় পাকস্থলী দীর্ঘ সময় বিশ্রাম পায়। এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যা কমতে পারে। রোজা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও মানুষকে পরিশুদ্ধ করে। ধৈর্য, সহনশীলতা ও আত্মসংযম বাড়ে। অনেকেই জানান, রোজার সময় তারা মানসিকভাবে বেশি শান্ত ও প্রশান্ত অনুভব করেন।

সুষম খাদ্য ও পর্যাপ্ত পানি গ্রহণ করলে রোজা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করতে পারে। এতে শরীর বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। রোজা মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতা বাড়ায়। ক্ষুধার কষ্ট অনুভব করার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি জন্মায় এবং দান-সদকার প্রবণতা বাড়ে।

চিকিৎসকরা বলেন, রোজার সময় ইফতার ও সেহরিতে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। অতিরিক্ত ভাজাপোড়া খাবার এড়িয়ে ফল, সবজি, পানি ও হালকা খাবার গ্রহণ করলে রোজার স্বাস্থ্য উপকারিতা আরও বেশি পাওয়া যায়।

ধর্মীয় গুরুত্বের পাশাপাশি রোজা মানুষের শরীর ও মনের জন্যও উপকারী। তবে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি মেনে রোজা পালন করলে এর সুফল সবচেয়ে বেশি পাওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোজা রাখলে শরীর ও মনের যেসব উপকার হয়

আপডেট সময় : ০৩:৪৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬