ঢাকা, বাংলাদেশ ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৩২ বার পড়া হয়েছে
439

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার তিন মাদক কারবারি ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন। গতকাল ১৩মার্চ শুক্রবার দুপুরে তারা রূপগঞ্জ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার মিন্নত আলী বেপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুুুুল আলম বাবুর মাধ্যমে থানায় এসে আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবে না মর্মে অঙ্গীকার করেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে প্রত্যেককে একটি করে জায়নামাজ, তসবিহ ও টুপি উপহার দিয়েছেন। মাদক ব্যবসা ছেড়ে কেউ চাকরি করতে চাইলে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানিয়েছেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগকে উৎসাহিত করা হবে এবং যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের সহযোগিতা করা হবে।
পরে রূপগঞ্জ থানার ওসি তাদের হাতে তসবিহ, জায়নামাজ ও টুপি তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

আপডেট সময় : ০৬:৫৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬