ঢাকা, বাংলাদেশ ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে ৬৪ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিজিবি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী বাঘা উপজেলার আরিফপুরে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ১জন মাদক ব্যবসায়ী ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার  বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাসের পর টাকা নিয়ে উধাও প্রেমিকা, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা

ঈদে মুক্তি পাবে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে
357

নিত্য সংবাদ প্রতিবেদক:

ঈদে মুক্তি পাবে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও সাবিলা নূর। সম্প্রতি রাফসান সাবাবের সঞ্চালনায় ‘হোয়াট আ শো’-তে হাজির হয়েছিলেন দুই তারকা। সেখানে সিনেমাটি নিয়ে কথা বলেছেন রাজ ও সাবিলা।

অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক জানতে চান ব্যক্তিগত জীবনের ট্রেন জার্নির কথা। তখন রাজ বলেন ‘বনলতা এক্সপ্রেস’-এর অনেক ঘটনার সঙ্গে নিজের জীবেনর মিল খুঁজে পেয়েছেন তিনি। এর মধ্যে একটি হলো বিনা টিকিটে ভ্রমণ আর টিটি এলেই বাথরুমে লুকিয়ে পড়া। রাজ জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার সময় পকেটমানি বাঁচতে এক-দুইবার এমনটা করেছেন। অনুষ্ঠানে সহশিল্পী সাবিলাকেও প্রশংসায় ভাসান রাজ। বলেন, ‘সে দারুণ অভিনেত্রী। শুটিংয়ে সাবিলা নূর যদি থাকে, শুটিং মাতাতে আর কিছু লাগে না।’

ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। তিনি জানান, এফডিসিতে সেট ফেলে দুইটা ট্রেন তৈরি করা হয়েছিল। সেখানেই হয়েছে সিনেমাটির শুটিং। সাবিলা বলেন, ‘সেট বানাতে মনে হয় দেড় মাসের মতো সময় লেগেছে; কিন্তু এটা এত বাস্তবসম্ভত ছিল যে শুটিংয়ের সময় মনে হচ্ছিল, আসল ট্রেনের মতোই চলছে। বাসায় যাওয়ার পর যখন মেকআপ তুলছি, তখনো মনে হচ্ছে সবকিছু দুলছে (মোশনের মতো)। সেটে যতক্ষণ আমরা শুটিং করেছি ততক্ষণও ঝাঁকি ছিল। আমাদের শিল্পনির্দেশক রাজীন ভাইয়া দারুণ কাজ করেছেন। তিনি এত দারুণভাবে ডিজাইন করেছেন, আমাদের একটাবারের জন্যও মনে হয়নি, এটা আসল ট্রেন না। পরে যখন আসল ট্রেনে শুটিংয়ে গেছি তখন মনে হয়েছে সেটেরটাই ভালো ছিল।’

তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় রাজ ও সাবিলা ছাড়াও আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে মুক্তি পাবে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস

আপডেট সময় : ১২:৪৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬