ঢাকা, বাংলাদেশ ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রাজশাহী বাঘা চকরাজাপুর পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, আইনশৃঙ্খলা জোরদারের আশায় এলাকাবাসী দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৬২ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু রূপগঞ্জে সাবেক সেনা ও নৌবাহিনীর ৩৮ কর্মকর্তার ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা আশুলিয়ায় অস্ত্রসহ ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার রাজশাহী বাঘা পদ্মার চরে ২ জন গুলিবিদ্ধ, সন্ধান মিলছে না ১ জনের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে আহত বাঘায় দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

পূর্বাচলের প্লটে ১২ঘোড়া জবাই, জীবিত ২৫ ঘোড়া ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে
318

নিত্য সংবাদ প্রতিবেদক-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের ৭নম্বরসহ আশপাশের চারটি প্লট থেকে আজ ২৭ মার্চ শুক্রবার সকালে জবাই করা ১২টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে । উদ্ধার করা হয়েছে ২৫ টি জীবিত ঘোড়া ও বিপুল পরিমাণ ঘোড়ার হাড়। পুলিশ ও র‍্যার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
জানা যায়, গরুর মাংস ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে রূপগঞ্জ সহ আশপাশের হাট-বাজারে বিক্রি হচ্ছে । সেক্ষেত্রে ঘোড়ার মাংস২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে ক্রয় করে কসাইরা ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে হাট- বাজারে বিক্রি কর আসছে। ক্রেতারাও না জেনে ঘোড়ার মাংস ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছে ।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া জবাই করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘোড়া জবাই করা চক্রের সদস্যরা পালিয়ে যায় । ঘটনাস্থল থেকে পুলিশ ১২টি জবাই করা ঘোড়া, জীবিত ২৫টি ঘোড়া ও আগের জবাই করা ঘোড়ার বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে ।
একটি ঘোড়ী বা ঘোটকী বা মাদী ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে।
উল্লেখ্য ২০২৫ সালের ১ জুলাই একই এলাকায় ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।
এলাকাবাসী জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পূর্বাচলের প্লটে ১২ঘোড়া জবাই, জীবিত ২৫ ঘোড়া ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার

আপডেট সময় : ০২:১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬