ঢাকা, বাংলাদেশ ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে ৬৪ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিজিবি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী বাঘা উপজেলার আরিফপুরে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ১জন মাদক ব্যবসায়ী ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার  বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাসের পর টাকা নিয়ে উধাও প্রেমিকা, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা

বিশ্ববাসীর মঙ্গল কামনায় রূপগঞ্জে বাসন্তী পূজা উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
272

নিত্য সংবাদ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন দক্ষিণবাগ এলাকার চিত্তরঞ্জন সরকারের বাড়ীতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা। জগতের সকল অমঙ্গল দূর করে গ্রামবাসী ও দেশবাসীর সুখ-শান্তি কামনায় ৫ দিন (২৩-২৮ মার্চ) ব্যাপী এই পূজার আয়োজন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণবাগ এলাকার চিত্তরঞ্জন সরকার স্বর্গীয় রাজেন্দ্র সরকারের স্মরণে তার নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এই আনন্দঘন ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। বসন্তকালের এই দেবী আরাধনাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল, ১ম দিন ঢাক ঢোল বাজিয়ে মাতৃবরণ, ২য় দিন সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দেবীর আমন্ত্রণ ও অধিবাস, ৩য় দিন শ্রী শ্রী বাসন্তী দেবীর অষ্টমী বিহিত পূজা প্রশস্থা, সন্ধ্যারতি ও ধুনচি নাচ, ৪র্থ দিন শ্রী শ্রী বাসন্তী দেবীর নবমী বিহিত পূজা, কল্পারম্ভ প্রশস্থা ও শ্রী শ্রী বাসন্তী নবরাত্রি ব্রত আরম্ভ এবং শেষের ৫ম দিনে শ্রী শ্রী বাসন্তী দেবীর বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্থা ও সন্ধ্যায় মাতৃবিদায়। এছাড়া প্রতিদিন আগত ধর্মাবলম্বীদের প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজক চিত্তরঞ্জন সরকার জানান, এই পূজার মূল লক্ষ্য হলো সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধন। তিনি বলেন, “আমি ব্যক্তিগত উদ্যোগে এই পূজা পরিচালনা করছি যাতে আমাদের গ্রামসহ সারা দেশের মানুষের মঙ্গল হয় এবং সবাই যেন রোগ-শোক মুক্ত থেকে শান্তিতে বসবাস করতে পারেন।”

​শাস্ত্রমতে জানা যায়, ত্রেতাযুগে রামচন্দ্র অকালে দেবীর আরাধনা করার আগে (শারদীয়া দুর্গাপূজা) বসন্তকালেই দেবী দুর্গার মূল পূজা অনুষ্ঠিত হতো। তারই ধারাবাহিকতায় দক্ষিণবাগের এই আয়োজনে প্রতিদিন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা করা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে এলাকার ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ববাসীর মঙ্গল কামনায় রূপগঞ্জে বাসন্তী পূজা উদযাপন

আপডেট সময় : ০৯:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬