রাজশাহীর বাঘায় বিরল দৃষ্টান্ত: সংকটকালে বাইক চালকদের পাশে যুবদল নেতা সুমন
- আপডেট সময় : ১১:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার:
সারাদেশে যখন জ্বালানি তেলের সংকট আর আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই এক অভূতপূর্ব ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহীর বাঘা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা মিজানুর রহমান সুমন। রাজশাহী বা এর পার্শ্ববর্তী ৩-৪টি জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসার নজির সাম্প্রতিক সময়ে বিরল।
জানা যায়, সবাই যখন তেলের জন্য হাহাকার করছেন, সুমন তখন সমাধানের পথ খুঁজছেন।বর্তমান তেল সংকটে যখন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার, ঠিক তখনই নিজের ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় বাইক চালকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন মিজানুর রহমান সুমন। বিশেষ করে বাঘা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাইক ব্যবহারকারী বড় ভাই, ছোট ভাই এবং চাচাদের চলাচল স্বাভাবিক রাখতে তিনি বিনামূল্যে পেট্রোলের ব্যবস্থা করেছেন।
এই উদ্যোগ সম্পর্কে যুবদল নেতা মিজানুর রহমান সুমন এক আবেগী বার্তায় জানান, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মিজানুর রহমান (সুমন)—সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জনগণের কষ্ট লাঘব করাই আমার রাজনীতি, সেবাই আমার অঙ্গীকার। আপনাদের চলাচল সচল রাখতে পেট্রোলের ব্যবস্থা করা হয়েছে।”
ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে জনমনে উচ্ছ্বাস, সাধারণত সংকটের সময় অনেকেই কেবল সমালোচনা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু সুমন সরাসরি মাঠে নেমে মানুষের কষ্ট ভাগ করে নিয়েছেন। স্থানীয়রা বলছেন, “রাজশাহী বিভাগের আশেপাশে এমন ইউনিক উদ্যোগ খুব একটা দেখা যায় না। এটি কেবল সেবা নয়, বরং একতার প্রতীক।” অনেক নেতা এই সংকটকালীন সময়েও অহেতুক গাড়ির বহর নিয়ে চলচ্ছে,কিন্তু সুমন তার ব্যতিক্রম।




















