চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় রূপগঞ্জে ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা ।। মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
- আপডেট সময় : ০৪:৪৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩৯৩ বার পড়া হয়েছে

নিত্য সংবাদ প্রতিবেদক:
অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড এবং অস্ট্রেলিশিয়ান কলেজ ফর ইমার্জেন্সি মেডিসিনের ফেলোশীপ অর্জন করায় এবং বাংলাদেশে জরুরী চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে অবদানের জন্য ডাঃ গোলাম সারোয়ার-কে সংবর্ধনা প্রদান করা হয়। ৩০ মার্চ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান হয়।
ডাঃ গোলাম সারোয়ার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা। তিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাসান আলীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের ছোট ভাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌসী, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, এডভোকেট জহিরুল ইসলাম, একেএম ওমর ফারুক নয়নসহ আরো অনেকে।
বিশেষ চাহিদা সম্পন্নদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় তারা আনন্দিত। অনুষ্ঠানের সকলে এই ধরণের বিনামূল্যে চিকিৎসা সেবা চলমান রাখার জন্য অনুরোধ জানান।










