ঢাকা, বাংলাদেশ ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৪০১ বার পড়া হয়েছে
549

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী মাছুম মিয়া(২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত ৩০মার্চ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রূপগঞ্জের টাওরা গ্রামের মাছুম মিয়া ও একই এলাকার রাজু মিয়া সৌদি প্রবাসী। সৌদি আরবে অবস্থানকালে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঈদ-উল-ফিতর উপলক্ষে তারা দেশে ফেরার পরও পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলতে থাকে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঈদের পর আয়োজিত এক গ্রাম্যসালিশ বৈঠকে রাজু মিয়া ৮ হাজার মাছুম মিয়াকে প্রদান করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে রাজু মিয়া অসন্তুষ্টি হয়ে মাছুম মিয়ার নিকট থেকে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়।

এ ঘটনায় গত ৩০মার্চ সোমবার সন্ধ্যায় মাছুম মিয়া ও তার বন্ধু রমজান হোসেন মোটরসাইকেলে পাঁচদোনা থেকে বাড়ি ফেরার পথে টাওরা মধ্যপাড়া কামরানের দোকানের সামনে প্রথমে বাঁশ দিয়ে তাদের আঘাত করে। পরে মাছুম মিয়া মাটিতে লুটে পড়লে রাজু মিয়া ও তার সহযোগীরা উপর্যপুরি কুপিয়ে জখম করে। রমজান হোসেনকেও কুপিয়ে জখম করে । একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মুত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী নিহত

আপডেট সময় : ০১:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬