ঢাকা, বাংলাদেশ ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জে ইউপি সদস্য ও স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা ॥ ১০ লক্ষাধিক টাকার মাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে
507

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়া ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল ৪ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার গ্রামের বাড়ি থেকে অটোরিক্সায় আব্দুল মতিন ভুঁইয়া (৪৩), তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) ও মাদ্রাসায় পড়–য়া কন্যা মুশফিকা তানহা (৯) ডেমরা যাওয়ার পথে কামশাইর দেলোয়ার হোসেনের দোকানের সামনে সন্ত্রাসীদের কবলে পড়েন। ৭/৮ সদস্যের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাকুসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালায়। হামলাকারীরা জহুরা আক্তার সুমিকে টানা-হেঁচড়া ও শ্লীলতাহানী করে। এসময় তার দুই ভরি ওজনের স্বর্ণের গলার চেইন ও ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার কাছ থেকে নগদ পাঁচলক্ষ টাকা সন্ত্রাসীরা লুটে নেয়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার স্ত্রী জহুরা আক্তার সুমি বাদী হয়ে কামশাইর এলাকার আবুল হোসেন (৫০), মাহমুদ হাসান (২৩), রিপনকে (২৫) নামীয় ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দীন বলেন, ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়ার উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে ইউপি সদস্য ও স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা ॥ ১০ লক্ষাধিক টাকার মাল লুট

আপডেট সময় : ০৬:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬