ঢাকা, বাংলাদেশ ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪১৭ বার পড়া হয়েছে
599

নিত্য সংবাদ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমির হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে জখম করেছে। গতাকাল ৬ এপ্রিল সোমবার এই ঘটনা ঘটে। হামলাকারীরা ওই যুবকের গলার দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ জানায়, বরুনা এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে আমির হোসেন এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্থানীয় মাদক ব্যবসায়ী মো. সবুজ (৩৫), মো. রাকিব (২৫), মো. মাহবুব (৩০) ও মো. আলমগীরের (৪০) নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল। আমির হোসেন ও এলাকাবাসী মাদক ব্যবসার বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয় হামলা চালায়। ১৫/২০ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাকে বেধরক মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমির হোসেনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে আমির হোসেন বাদী হয়ে বরুনা গ্রামের চারজনের নামে ও অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৭:৪৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬