ঢাকা, বাংলাদেশ ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রাজশাহীর বাঘায় পুকুর থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪১৬ বার পড়া হয়েছে
584

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাঘা উপজেলায় পুকুর থেকে চা বিক্রেতা ছানা(৪৫) নামের এক বৃক্তির মৃতদেহ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। ৭ এপ্রিল মঙ্গলবার উপজেলার মনিগ্রাম বাজার থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে বাঁকড়া রোডের পাশে অবস্থিত মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি পুকুরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, নিহত ওই ব্যক্তি মনিগ্রাম বাজারের একজন পরিচিত চা বিক্রেতা। তবে তাৎক্ষণিক তিনি কীভাবে ওই পুকুরে পড়ে গেলেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের ঘটনার পেছনের রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর বাঘায় পুকুর থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬