ঢাকা, বাংলাদেশ ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে আনন্দ পুলিশ হাউজিং এর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
167

নিত্য সংবাদ প্রতিবেদক:
‎‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ জমি দখল ও বালুভরাট করায় আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানবন্ধন করে এলাকাবাসী। ১১ এপ্রিল শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের আবাসন প্রকল্পের আওতায় রূপগঞ্জের গুতিয়াব, মধুখালী, মুশুরী, জাঙ্গীর সহ আশপাশের কৃষি এলাকায় ২০০৭ সালে আবাসন প্রকল্পের যাত্রা শুরু করে। পরবর্তীতে সাধারণ মানুষের জমি দামে-বেদামে বুঝিয়ে দিয়ে স্থানীয় সরকারের অসাধু নেতাদের সহায়তায় প্রকল্পটি পূর্ণরূপ পায়।
বিক্ষোভকালে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে অনেকবার এর বিচার চাইলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। পুলিশ হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে থানা, উপজেলা, জেলা, এসপি অফিস, মন্ত্রনালয়ে অভিযোগ দিয়েও কোন সমাধান হয় নাই। সাধারণ কৃষক নিরূপায় হয়ে পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়। পুলিশি হয়রানীরে ভয়ে এলাকাবাসী দীর্ঘদিন ভুক্তভোগী হয়েও চুপ ছিল।
গুতিয়াব নামাপাড়া এলাকার সোলায়মান মিয়া বলেন, তার পৈত্রিক সম্পত্তি ও মাছের খামার পুলিশ হাউজিং না কিনে বালুভরাট করে দখলে নিয়ে গেছে। বর্তমানে সে পরিবার নিয়ে সবজি বিক্রি করে অতি কষ্ট করে চলে।
মানববন্ধন ও বিক্ষোভকারীরা দ্রুত সরকার সংশ্লিষ্ট ও স্থানীর সংসদ সদস্যের নিকট আকুল আবেদন জানায় এবং এসময় তারা বিক্ষোভ স্লোগান দেয়। পরে স্থানীয় ফাড়ির পুলিশ এসে মানববন্ধনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে আনন্দ পুলিশ হাউজিং এর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৫১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬