ঢাকা, বাংলাদেশ ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে ৬৪ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিজিবি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী বাঘা উপজেলার আরিফপুরে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ১জন মাদক ব্যবসায়ী ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার  বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাসের পর টাকা নিয়ে উধাও প্রেমিকা, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা

রূপগঞ্জে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩৫৪ বার পড়া হয়েছে
545

নিরাপন বিশ্বাস, স্টাফ রিপোর্টার:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত  শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। এ সময় কোন ভিশন ছিলনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। এতোদিন এইএসসি পাশ করে অধিকাংশ শিক্ষার্থী   বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পায়নি । যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে  লটারির প্রচলন চালু ছিল। ১২ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)  আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম প্রমুখ।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরো বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে ?  কারিকুলাম, ক্লাসরুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল ও উন্নয়ন হবে। শিক্ষকদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে।

সেমিনারে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)  আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো, তাদের সুবিধা নিশ্চিত করা হলে তারা সুশিক্ষিত সমাজ গড়তে সহায়ক হবে। পাশাপাশি গরিব কিন্তু মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনে বিদেশে উচ্চশিক্ষা দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে।

পরে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬