ঢাকা, বাংলাদেশ ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

রাজশাহী বাঘায় প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩৩৫ বার পড়া হয়েছে
528

মো: তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী বাঘা উপজেলা বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ০১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) উপজেলা চত্বরে বটমূলে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার তমা।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে লোকজ মেলার উদ্বোধন করা হয়।
এছাড়া দিনজুড়ে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। গ্রামীণ ঐতিহ্যের এই খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী বাঘায় প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬