ঢাকা, বাংলাদেশ ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে
429

নিরাপন বিশ্বাস, নিত্য প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইনিং কারখানায় কর্মরত ইলেকট্রিশিয়ান অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ডুলুরদিয়া, মাসুমাবাদ ও ইসলামবাগ কালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলাম বাগ কালি এলাকার রানা মিয়া (২৫), ইমন (২৫), হাটাব দক্ষিন বাড়ই পূর্বপাড়ার জসিম (২৪), নরাবো এলাকার আশরাফুল ইসলাম (২৮) ও নরসিংদী জেলার পলাশ থানার কামারটেক ঘোড়াশাল পৌরসভা এলাকার ইমন (২৪)।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন জানান, রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বংশীনগর এলাকার নিরন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস স্থানীয় ডাইং কারখানায় কর্মস্থলে যাওয়ার পথে গত ১৮ এপ্রিল সকালে ওই এলাকার জৈবসার কারখানার সামনের পাকা রাস্তার উপর থেকে শিপন বিশ্বাস কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সবুজ গ্রুপের সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ হিসেবে শিপন বিশ্বাসের পরিবারের কাছে তিন লক্ষ টাকা দাবি করা হয়। এই ঘটনায় শিপন বিশ্বাসের বাবা নিরন বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। একপর্যায়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই দিন সন্ধ্যায় ভিকটিম শিপন বিশ্বাসকে উদ্ধার করে ১৬৪ ধারায় জবানবন্ধি লিপিবদ্ধ করা হয়। বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, এ মামলার অভিযুক্ত প্রধান আসামি সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।আসামীদের ০৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫

আপডেট সময় : ০৪:১৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬