ঢাকা, বাংলাদেশ ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি \ ৩৮লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২৭৭ বার পড়া হয়েছে
436

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বদড়িকান্দি এলাকার লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল ২৫এপ্রিল শনিবার ভোরে ১২/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির গেটের গ্রিল কেটে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশী মুদ্রাসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরন বলেন, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন। গত ২৪ এপ্রিল শুক্রবার তিনি লন্ডন থেকে বাড়িতে ফিরে এসেছেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ডাকাতদল ঘরে প্রবেশ করে হাফিজুর রহমান হিরনের হাত, পা বেঁঁধে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার সহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে হাফিজুর রহমান হিরন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি \ ৩৮লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬