ঢাকা, বাংলাদেশ ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই, ওসিসহ ৬ পুলিশ আহত, ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ, গ্রেফতার-১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২৫৫ বার পড়া হয়েছে
426

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী শামীম মিয়াকে (৪২) গ্রেফতারের পর দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। গতকাল ৫মে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করার পর এ ঘটনা ঘটে। শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নম্বর ওয়ার্ডের আব্দুল খালেদের ছেলে। শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত ছিল।
এঘটনায় দুর্বৃত্তদের হামলায় রূপগঞ্জ থানার ওসিসহ ৬ পুলিশ আহত হয়েছে। আহতরা হচ্ছে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ, শাহদাৎ হোসেনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক আসামী শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩১) চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করে। বিষয়টি মূহুর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে। শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। পুলিশ সদস্যদের সঙ্গে তারা হাতাহাতি করে। শামীম মিয়ার অনুসারী ও দৃর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম বলেন, হামলায় রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামী শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারিকাজে বাঁধা প্রদান ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই, ওসিসহ ৬ পুলিশ আহত, ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ, গ্রেফতার-১২

আপডেট সময় : ০৫:৪০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬