ঢাকা, বাংলাদেশ ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে রপ্তানিমুখী কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ২৪৩ বার পড়া হয়েছে
390

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রপ্তানিমুখী নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। গতকাল ৬মে বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লোইজ গেইট এলাকায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করে।
শ্রমিকরা জানায়, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। সেই সুতা বিদেশে রপ্তানি করা হয়। এ কারখানায় ৭ শতাধিক শ্রমিক কাজ করে। তিন মাসের বকেয়া বেতনের জন্য মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের একাধিকবার বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ৬মে বুধবার বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকরা পুনরায় বকেয়া বেতনের দাবি জানালে মালিকপক্ষ বেতন দিতে অপারকতা প্রকাশ করেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কাজে যোগ না দিয়ে কারখানার পার্শবর্তী ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় অবরোধ করে। এসময় মহাসড়কের উভয়দিকে ছয় কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে পথচারী ও পরিবহনের যাত্রীরা।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দুপুর দেড়টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করেন। এ সময় আজ ৭মে বৃহস্পতিবার সকালে বেতন ভাতা পরিশোধ করার মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে রপ্তানিমুখী কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬