সংবাদ শিরোনামঃ
দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৩৬(১) ধারার বর্ণিত সারণির ২১ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মোঃ রাব্বি (২০), পিতা: মোঃ রফিকুল ইসলাম এবং প্রাণনগর গ্রামের মোঃ সাঈদ ইসলাম (২২), পিতা: শহিদুল ইসলাম।
রায় কার্যকরের পর যথাযথ পুলিশি প্রহরায় তাদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।










