ঈশ্বরদীতে বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী সোনামনি ও তার ৩ জন সহযোগী গ্রেফতার
- আপডেট সময় : ১২:১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও একজন আসামি পালিয়ে যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মো. আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সাদা রঙের প্রাইভেট কারসহ চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জাকারিয়া পিন্টুর ছোট ভাই মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), মো. সামিউল ইসলাম (৪৬), মো. কাজল (৪০), এবং মো. মনিরুজ্জামান (৩৯)। তাদের মধ্যে তিনজন পাবনার ঈশ্বরদী এলাকার বাসিন্দা এবং একজন লালপুরের বাসিন্দা।
এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।










