ঢাকা, বাংলাদেশ ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

বাঘায় দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে
341

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার:

সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলাতেও “দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণা করা হয়। রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন, ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাঘায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মন্ডল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন এবং পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। তারা আরও বলেন, অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন অনেক সহজ হয়েছে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমেছে।

তিন দিনব্যাপী এ মেলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে। মেলায় স্থাপিত বিভিন্ন সেবা বুথের মাধ্যমে সাধারণ জনগণকে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান যাচাই, পরামর্শ প্রদানসহ নানা ধরনের ভূমিসেবা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

আপডেট সময় : ০২:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬