ঢাকা, বাংলাদেশ ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে
315

নিত্য সংবাদ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ রায়হান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।  ১৯ মে মঙ্গলবার ভোরের দিকে সাওঘাট এলাকার নুরুজ্জামান রাজার বাড়িতে আম গাছের ঢালের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

ভোরে আম গাছে রায়হানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি ওই যুবক নূরে মদিনার ডাইং কারখানার এক নারী শ্রমিকের সাথে প্রেমের সম্পর্কে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসাইন জানান, আজ ভোর ৪.৪৫ মিনিটের  দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোঃ রায়হান এর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ১২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬