ঢাকা, বাংলাদেশ ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জে সাবেক সেনা ও নৌবাহিনীর ৩৮ কর্মকর্তার ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে
395

নিত্য সংবাদ প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ক্রয় করে ৩৮ জন সাবেক সেনা ও নৌ বাহিনীর কর্মকর্তা বিপাকে পড়েছেন। জমির মালিকানা কাগজপত্র সঠিক থাকলেও একটি পক্ষের নিযুক্ত সন্ত্রাসীরা একের পর এক হত্যার হুমকি দিয়ে আসছে। ওই জমিটি সন্ত্রাসীরা বেদখলের চেষ্টা চালিয়ে আসছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীরা রূপগঞ্জ উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমি গ্রহীতা সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবু ইউসুফ মোল্লা ও নৌ বাহিনীর সাবেক পেটি অফিসার সৈয়দ রওশন আলী, জমিদাতা কাঁচা সোনা, লতা সরকার, মতিলাল সরকার, নিখিল সরকারসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবু ইউসুফ মোল্লা ও নৌ বাহিনীর সাবেক পেটি অফিসার সৈয়দ রওশন আলী অভিযোগ করে জানান, তারাসহ ৩৮ জন সেনা ও নৌবাহিনীর কর্মকর্তা অবসরে যাওয়ার পর শেষ সম্বল টুকু দিয়ে রূপগঞ্জ উপজেলার কেয়ারিয়া মৌজার এসএ দাগ নং ১২১,১২২,১২৩ ও আরএস দাগ নং ১৪০, ১৪১ ও ১৪২ নং দাগে রেকর্ডিয় মালিকদের ওয়ারিশদের কাছ থেকে হিস্যা অনুযায়ী, দখল এবং নামজারি খাজনাসহ সকল কাগজপত্র সঠিক দেখে ১৬.৮০ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর ওই জমিতে বালু ফেলে ঘর নির্মাণ করেন তারা।
বেশ কয়েকদিন ধরে জমিটি দখলে নেয়ার জন্য প্রতিপক্ষ পবিত্র সরকারদের পক্ষ হয়ে স্থানীয় সন্ত্রাসীরা ঘরটি ভেঙে ফেলে । প্রতিবাদ করায় তাদেরকে জমিতে গেলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। হুমকির পর রুপগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরিও করেন। এছাড়া বিজ্ঞ আদালতে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন।
এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীদের দিয়ে নৌ এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ অবহিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে সাবেক সেনা ও নৌবাহিনীর ৩৮ কর্মকর্তার ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬