ঢাকা, বাংলাদেশ ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিজিবি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী বাঘা উপজেলার আরিফপুরে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ১জন মাদক ব্যবসায়ী ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার  বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাসের পর টাকা নিয়ে উধাও প্রেমিকা, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই

অবশেষে ঢাকা-সিলেট মহাসড়কের ময়লার ভাগাড় অপসারণের উদ্যোগ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
216

নিত্য সংবাদ প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের উপরে জমে থাকা ময়লার ভাগাড় অবশেষে পরিষ্কার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়ার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে পথচারী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে অনেকবার সংবাদ প্রকাশ করা হলেও কোন কাজ হয়নি। পরবর্তীতে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নজরে এলে উক্ত বর্জ্য অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান বলেন, “স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ এখানে ময়লা ফেলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন ময়লা পরিষ্কার করার পর এখানে মায়লা না ফেলার জন্য নির্দেশনা লিখে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে। নির্দেশনা অমান্যকারীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে মহাসড়কের উপরে ময়লার ভাগাড় অপসারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত নজরদারি এবং স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবশেষে ঢাকা-সিলেট মহাসড়কের ময়লার ভাগাড় অপসারণের উদ্যোগ 

আপডেট সময় : ০৪:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬