ঢাকা, বাংলাদেশ ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল চট্রগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
162

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় অস্ত্রের মুখে জিম্মি করে লুট হওয়া মালামাল চট্রগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এ ঘটনায় জড়িত মুরাদ ও রাসেল নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, চট্রগ্রামের আকবরশাহ থানাধীন নিউ শহিদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ ও বোয়ালখালী এলাকার নাসিরের ছেলে রাসেল।
রূপগঞ্জ থানার ওসি জানান, গত ১২ জুন রূপগঞ্জে এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামে একটি কারখানায় ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল একটি ট্রাকযোগে প্রবেশ করে। এসময় ডাকাতরা কারখানার সিকিউরিটি গার্ডসহ কারখানার ভিতরের কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার অফিস কক্ষের আলমারীতে থাকা প্রায় ২৩ লাখ টাকা ও কারখানার বিভিন্ন মালামালসহ কমপক্ষে ৬৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় কারখানার মালিক ইরফান হায়দার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গতকাল রবিবার রাতে চট্রগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করে৷ এ ঘটনায় জড়িত মুরাদ ও রাসেল নামে ২ যুবককে গ্রেপ্তার করা হয়।
বাকি মালামাল উদ্ধার ও বাকি জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জ থেকে ডাকাতি হওয়া মালামাল চট্রগ্রাম থেকে উদ্ধার, গ্রেপ্তার-২

আপডেট সময় : ০২:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬