ঢাকা, বাংলাদেশ ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

দিনাজপুরে বিরল উপজেলার সন্তান মুরসালিনের সন্ধান চায় পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
141

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
দিনাজপুর জেলার বিরল উপজেলার এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। গত ২৫ জুন সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে মোঃ মুরসালিন হোসেন (১৯) নামে ওই শিক্ষার্থীর আর কোনো খোঁজ মিলছে না।
নিখোঁজ মুরসালিন দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬ নম্বর ভাড়াডাঙ্গি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাড়াডাঙ্গি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আনোয়ার হোসেন ও মোছাঃ মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে এবং দিনাজপুর সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, মুরসালিন দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ি এলাকায় জনতা তৈল মিলের পাশে ইসলাম মঞ্জিলে ভাড়া থেকে পড়াশোনা করতেন। গত ২৫ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে তিনি মায়ের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা বলেন এবং বিরলের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে পৌঁছাননি।
পরিবারের সদস্যরা পরে তার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭০৪৭০৫৬৪৮ ও ০১৯৪৪৫১৬৬৪৮) একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার গভীর উদ্বেগে পড়ে।
এ ঘটনায় ২৬ জুন দিনাজপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মুরসালিনের বাবা মোঃ আনোয়ার হোসেন। জিডি নম্বর: ২২৬৯, তারিখ: ২৬ জুন ২০২৬।
মুরসালিনের বাবা-মা ও পরিবারের সদস্যরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে তাদের সন্তানের সন্ধান পেতে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মুরসালিনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৩০৫-২২৪৮১৩ নম্বরে যোগাযোগ করার অথবা নিকটস্থ থানায় কিংবা দিনাজপুর কোতয়ালী থানায় তাকে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পরিবার জানিয়েছে, মুরসালিনের সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে বিরল উপজেলার সন্তান মুরসালিনের সন্ধান চায় পরিবার

আপডেট সময় : ০৫:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬