রূপগঞ্জে ৫ বছরের মাদ্রাসা ছাত্রী শিশুকে ধর্ষণের চেষ্টা-ধর্ষক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

নিত্য সংবাদ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা দক্ষিনপাড়া এলাকার বড় মসজিদের পাশে আব্দুল করিম মিয়ার মেয়ে মোছাঃ নুসাইবা খাতুন (৫) কে একই এলাকার জজ মিয়ার ছেলে আরিফ (৩২) মাদ্রাসা থেকে ডেকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষনের চেস্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটে গত ২৪ জুন মাহনা দক্ষিণপাড়া জজ মিয়ার বাড়িতে। এলাকাবাসীর সূত্রে জানা যায় উক্ত ধর্ষন চেষ্টার ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষকের পরিবারের লোকজন কালক্ষেপণ করতে থাকে। অবশেষে ঘটনার চারদিন পর রবিবার সকালে ভুলতা ফাড়ির ইনচার্জ রঞ্জু মিয়া বিষয়টি জানতে পেরে এসআই মিজানের নেতৃত্বে অভিযান চালিয়ে ধর্ষক আরিফ মিয়াকে মাহনা এলাকা থেকে গ্রেফতার করেছেন। তবে এলাকাবাসী সূত্রে জানা যায় আরিফের বড় ভাই খোকন এ বিষয়টি ধামাচাপার দিতে অগ্রণী ভুমিকা পালন করে আসছিলো।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মাহনা দক্ষিণপাড়া এলাকায় শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










