ঢাকা, বাংলাদেশ ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
210

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াত প্রচারের সময় বাউল দলের অনুসারী গোষ্ঠী অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার ভুলতা বাসষ্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতা জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে লিখিত বক্তব্য দেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ন সম্পাদক হযরত মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।

এ সময় উপস্থিত ছিলেন- ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ন সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, মাওলানা ইউসুফ ফরিদী প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ জুন রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় বাউল গানের আসর চলছিল। পাশেই ইসলাম প্রচার করতে গেলে বাউল দলের অনুসারী লোকজন আলেম-ওলামাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন তারা। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আলেম-ওলামারা। শান্তিপূর্ণ ধর্মপ্রচার কাজে বাঁধা দেয়ায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থাণীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। হামলাকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:২০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬