ঢাকা, বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিজিবি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী বাঘা উপজেলার আরিফপুরে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ১জন মাদক ব্যবসায়ী ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার  বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাসের পর টাকা নিয়ে উধাও প্রেমিকা, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: দুই যুবলীগ নেতা-কর্মী রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
67

সবুজার রহমান সবুজ, স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ সমাবেশে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বাদী এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ রনি। মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে সমাবেশে বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রীয় নেতা ও সাধারণ মানুষকে হত্যার চেষ্টা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন হলেন মানিকগঞ্জের নুরুল ইসলাম (৫২) ও সাভারের সজীব (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের কিছুক্ষণ পর মঞ্চের সামনে বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঢাকা জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ জানিয়েছে, আলামত, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তদন্ত চলছে। প্রয়োজনে আরও গ্রেপ্তার করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: দুই যুবলীগ নেতা-কর্মী রিমান্ডে

আপডেট সময় : ০৮:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬