ঢাকা, বাংলাদেশ ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
188

নিরাপন বিশ্বাস, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার অটোরিকশা চালক সম্ভুনাথ সরকারকে (৫৫) হাত-পা বেঁধে মারধর করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৩জুলাই সোমবার দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের অদূরে নির্জন স্থানে এঘটনা ঘটে।

পুলিশ জানায়, অটোরিকশা চালক সম্ভুনাথ সরকার গতকাল সোমবার পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের অদূরে নির্জন স্থানে একটি অজ্ঞাত মাইক্রোবাসে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। এসময় মাইক্রোবাস থেকে নেমে আসা তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি সম্ভুনাথ সরকারকে গাড়িতে তুলে নিয়ে রশি দিয়ে হাত-পা, চোখ বেঁধে ফেলে। দুর্বৃত্ত দলের অপর দুই-তিন সদস্য তার আড়াই লাখ টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশাটি চালিয়ে নিয়ে যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা শম্ভুনাথ সরকারকে এলোপাতাড়ি মারধর করে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে সম্ভুনাথ সরকার বাদী হয়ে অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অটোরিকশা চালক সম্ভুনাথ সরকারের উপর হামলা, মারধরস ও অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে চালককে বেঁধে মারধর করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০৭:০০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬