ঢাকা, বাংলাদেশ ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
168

সবুজার রহমান, স্টাফ রিপোর্টার:

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বৈষম্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও রেললাইন অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। েমঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার পর দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত বৈষম্যের কারণে তারা পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর প্রতিবাদে তারা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানান। রেললাইন অবরোধের ফলে এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়। রেলগেটের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

খবর পেয়ে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, শিক্ষার্থীদের কর্মসূচি চলমান রয়েছে এবং প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আপডেট সময় : ০৪:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬