সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে ৬৪ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

সবুজার রহমান, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৪২৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ৬৪ হাজার ৩৫০ টাকা।
গত ২৭ জুলাই ২৯ বিজিবির অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক আরিফ উর জামান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে চোরাচালানি পণ্য জব্দ ও সংশ্লিষ্টদের আটকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।










