ঢাকা, বাংলাদেশ ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী আহত রাজশাহীর বাঘায় ২ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি সহ এক নারী গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ

দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
134

সবুজার রহমান, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোবিন্দপাড়া গ্রামের বাসিন্দা মো. ওসমান গনির বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির গোয়ালঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে মো. ওসমান গনি (৪৫), সাহাডুবী এলাকার নবী হোসেনের ছেলে মো. সাকিব ইসলাম (১৯) এবং গোবিন্দপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আইনুল হক (৪০)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে দিনাজপুরসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের অন্যান্য এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
অভিযানে উদ্ধার হওয়া ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬