ঢাকা, বাংলাদেশ ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে শুরু হলো পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান রূপগঞ্জে মাদকের থাবা শিক্ষাপ্রতিষ্ঠানে, মানববন্ধনে শিক্ষার্থীরা দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে শ্যামলী পরিবহনের চালক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে ৬৪ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ দিনাজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিজিবি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী বাঘা উপজেলার আরিফপুরে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ১জন মাদক ব্যবসায়ী ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার 

রূপগঞ্জে শুরু হলো পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
8

নিজস্ব প্রতিবেদক:
দেশকে আরও পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হয়েছে সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান। প্রতি শনিবার পরিচালিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মাঠেরঘাট এলাকায় উপজেলা পরিষদের প্রধান সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার, আগাছা অপসারণ এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল সার্কেল ফরিদ আল সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাস, সাংবাদিক খলিল শিকদার, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।
এ সময় ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো জনগণের সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ব্যক্তিগত বাড়ির আশপাশ, সড়কের পাশে থাকা আগাছা, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে এটি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে শুরু হলো পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান

আপডেট সময় : ০৩:৪১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬