দিনাজপুরে বিদায়ী দুই শিক্ষানবিশ এএসপিকে জেলা পুলিশের সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:২৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

সবুজার রহমান, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী হাসান ও শাহীন আলীর বিদায় উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে জেলা পুলিশ।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
দিনাজপুর জেলায় মাঠপর্যায়ে ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর মো. মেহেদী হাসান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ এবং শাহীন আলী গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী দুই কর্মকর্তার পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং উজ্জ্বল কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
বিদায়ী কর্মকর্তারা দিনাজপুর জেলা পুলিশের সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপারসহ জেলা পুলিশের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।










