ঢাকা, বাংলাদেশ ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
115

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মঙ্গলখালী এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), একই এলাকার মৃত হাসমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মণগাঁও এলাকার মো. মনির মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলখালী এলাকায় সাইদুর রহমানের টিনশেড ভিটিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাইদুর রহমানের কাছ থেকে ৩০০ পিস এবং ইব্রাহিম কসাইয়ের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬