ঢাকা, বাংলাদেশ ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম দিনাজপুরে ডিবির অভিযানে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১ বৃষ্টি হলেই হাঁটুপানি, দুর্ভোগে কাশিমপুরবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করার দাবি চৈতী কম্পোজিটকে পরিবেশ দূষণের দায়ে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার কাশিমপুরে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত কুদ্দুস গ্রেফতার, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
90

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল অবৈধ ইস্কাফ (Eskuf) সিরাপ ও একটি পালসার মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ওমর আলীর ছেলে সাজদার রহমান (৪৩) এবং একই গ্রামের তছিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া গ্রামের ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালসার N160 মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের সিটের ওপর রাখা সাদা রঙের বস্তা তল্লাশি করে কাগজের কার্টনে থাকা ১৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
অভিযানে এসআই শেখ আবু জামিল হাসান, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই জাকির হোসেন ও এএসআই নাহিদুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১৫ মিনিটের দিকে অভিযান শুরু করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বাঘা থানার ওসি মো. সেরাজুল হক জানান, উদ্ধার করা ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বাঘা থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬