সংবাদ শিরোনামঃ
প্রচ্ছদ /
অন্যান্য, অপরাধ, আইন আদালত, জাতীয়, ঢাকা, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, প্রধান সংবাদ, সর্বশেষ, সারাদেশ
রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
পুলিশ জানায়, ঢাকার বিশেষ টিম ইমরানসহ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের বিরূদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে প্রশাসনের কোন ইউনিট তাকে আটক করছে প্রকাশ করছেনা। এনিয়ে বেশ কৌতুহল তৈরী হয়েছে এলাকায়। রূপসী এলাকার অনেক ব্যবসায়ী ও গামেন্টস কর্মী চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতারের খবর পেয়ে উচ্ছাস প্রকাশ করছে এবং তার কঠোর শাস্তি দাবি করছে।










