দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক আটক
- আপডেট সময় : ০৪:১৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

সবুজার রহমান, স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মাদক, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক চারটি অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ এবং জড়িতদের আটকে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।









